What is the main development reported about শিশু?

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু স্টার নিউজ ডেস্ক | ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম A- A+ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর চিকিৎসা চলছে। এআই এনিমেটেড ছবি দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫টি শিশু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৯১টি শিশুর। The factual details in this answer are based on the reported information from STAR NEWS TV.